মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

মিসরে তিন হাজার বছরের প্রাচীন রাজপথ ফের উন্মুক্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ১৯০ বার

মিসরের লাক্সরে তিন হাজার বছরের পুরনো একটি রাজপথ আবার চালু করা হয়েছে।  সম্প্রতি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘অ্যাভিনিউ অফ স্ফিংস’ নামের ওই রাস্তাটি খুলে দেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, মিসরের প্রাচীন যুগের দুটি গুরুত্বপূর্ণ মন্দিরের সংযোগ পথ ছিল এই রাজপথ। ফারাও যুগের রথ এবং শত শত শিল্পী যে পথটি আবার ব্যবহার করতে শুরু করেন সেটি খুঁড়ে বের করতে সময় লেগেছে কয়েক দশক।

ফারাওদের সময়ে প্রতি বছর এই সড়ক ধরে যে ধরনের শোভাযাত্রা বের হতো, উদ্বোধনীর দিনে সেরকম আয়োজন করা হয়েছিল।

এই অনুষ্ঠানে যে সঙ্গীত ব্যবহার করা হয় তার বাণী নেওয়া হয়েছিল মন্দিরের দেয়ালের হায়ারোগ্লিফিকসে লেখা নানা গল্প থেকে।

মিসরে এখন চলছে করোনা মহামারি এবং নানা ধরনের রাজনৈতিক গোলমাল। কিন্তু সরকার আশা করছে এই নতুন দর্শনীয় স্থান তার মুখ থুবড়ে পড়া পর্যটন শিল্পকে চাঙ্গা করতে সাহায্য করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com