মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

পশ্চিমবঙ্গে লরির সঙ্গে শববাহী ট্রাকের সংঘর্ষ, নিহত ১৮

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৯৫ বার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একটি পাথরবোঝাই লরির সঙ্গে শববাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে রাজ্যটির নদিয়া জেলার ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাতে শ্মশানযাত্রীদের একটি দল উত্তর ২৪ পরগনা থেকে নদিয়ার নবদ্বীপ শহরে যাচ্ছিল। পথে ফুলবাড়িতে রাস্তায় দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি লরিকে সজোরে ধাক্কা দেয় শববাহী ট্রাকটি। ট্রাকটিতে ৩৫ থেকে ৪০ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর হতাহতদের নিকটবর্তী শক্তিনগর জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে ১৮ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আহত এক যাত্রী জানিয়েছেন, রাস্তা খারাপ থাকা সত্ত্বেও ট্রাকটির গতি বেশি ছিল, কুয়াশার মধ্যে সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই লরিটিকে ধাক্কা দেয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও ঘন কুয়াশা ও ট্রাকটির গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com