মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

সাইকেল চালিয়ে সন্তান প্রসব করতে হাসপাতালে গেলেন নিউজিল্যান্ডের এমপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩১৫ বার

খবরটা রীতিমতো গা শিউরে উঠার মতো। নিউজিল্যান্ডের গ্রিন পার্টির এমপি জুলি অ্যান জেন্টার এমন এক খবরের শিরোনাম। তিনি সন্তান সম্ভাবা ছিলেন। প্রসব বেদনা উঠতেই তিনি নিজের সাইকেল চালিয়ে একা একা চলে গেলেন হাসপাতালে। সেখানে পৌঁছার এক ঘন্টা পরে দ্বিতীয় সন্তান প্রসব করেন। এ ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাতের একেবারে শেষ প্রহরে। সন্তান প্রসবের দু’এক ঘন্টা পরে তিনি ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন। তাতে ইংরেজিতে লিখেছেন- বিগ নিউজ।

ভোর ৩টা ৪ মিনিটে আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানালাম। প্রসব বেদনা নিয়ে আমি আসলে সাইকেল চালাতে চাইনি। কিন্তু শেষ পর্যন্ত তা-ই করতে হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।

নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা ৫০ লাখ। অধিবাসীদের বিনয়, শৃংখলার প্রতি আনুগত্য জগতজোড়া। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সন্তান জন্ম দিয়েছেন জাসিন্দা আরডেন। এ জন্য তিনি মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। একবার তো জাতিসংঘের মিটিংয়ে তিন মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে হাজির হন তিনি। তখনও তিনি ওই সন্তানকে বুকের দুধ পান করাচ্ছিলেন। তার দেশের এমপি জুলি অ্যান জেন্টার। তিনি ফেসবুকে আরো লিখেছেন, আমার প্রসববেদনা অতো বেশি ছিল না। রাত দু’টার দিকে আমি হাসপাতালের উদ্দেশে ঘর থেকে বের হই। আমার বাসা থেকে ২ থেকে ৩ মিনিটের দূরত্বে হাসপাতাল। সেখানে পৌঁছার ১০ মিনিটের মধ্যে প্রসববেদনা তীব্র হতে থাকে।

এখন ভাল লাগছে যে, আমাদের একটি সুস্থ এবং আনন্দে থাকা ছোট্ট বেবি হয়েছে। তার বাবা যেমন ঘুমাচ্ছে, সেও তেমনি ঘুমাচ্ছে। জুলি অ্যান জেন্টার নিউজিল্যান্ড বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক। দুই দেশেই তার নাগরিকত্ব আছে। তার জন্ম যুক্তরাষ্ট্রের মিনেসোটায়। ২০০৬ সালে তিনি চলে গিয়েছেন নিউজিল্যান্ডে।

গ্রিন পার্টির পরিবহন বিষয়ক মুখপাত্র জুলি অ্যান জেন্টার। ফেসবুকে তিনি যে প্রোফাইল ছবি দিয়েছেন তাতে লেখা রয়েছে- আই লাভ মাই বাইসাইকেল। ২০১৮ সালে প্রথম সন্তান জন্ম দেয়ার সময়ও তিনি এই বাইসাইকেল চালিয়ে হাসপাতালে উপস্থিত হন। ওই সময় তিনি ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছিলেন, রোববারের ভোরটা খুবই সুন্দর। হাসপাতালে যাচ্ছি। একটি নবজাতকের মুখ দেখবো বলে। এই পোস্টের সঙ্গে তিনি নিজের ৪২ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থার কয়েকটি ছবিও পোস্ট করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com