মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

গভীর রাতে মরদেহবাহী ট্রাকে দুর্ঘটনা, নিহত ১৮

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৮৫ বার

পাথরবোঝাই একটি লরির সঙ্গে সংঘর্ষে মরদেহবাহী ট্রাকের অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার গভীর রাতে ঘটা এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গভীর রাতে শ্মশানযাত্রীদের একটি দল উত্তর ২৪ পরগনা থেকে নদিয়ার নবদ্বীপ শহরে যাচ্ছিল। পথে ফুলবাড়িতে রাস্তায় দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি লরিকে সজোরে ধাক্কা দেয় শববাহী ট্রাকটি। ট্রাকটিতে ৩৫ থেকে ৪০ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর হতাহতদের নিকটবর্তী শক্তিনগর জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে ১৮ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com