রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ঘনকুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৩১৮ বার

ঘনকুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় আটকে আছে ছোট বড় প্রায় দুই শতাধিক যানবাহন।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে নোঙ্গর করা আছে ৭টি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক সফিক আহম্মেদ জানান, ঘন কুয়াশার কারণে দিক নির্দেশক- সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসায় চালকরা নদীর মাঝপথে ফেরি নোঙ্গর করে রাখতে বাধ্য হন।

দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে জানিয়ে বিআইডব্লিউটিসি বলেন, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com