রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ভারতীয়কে বিয়ে করলেন বাংলাদেশি চিত্রনায়িকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২১৭ বার

নায়িকা হিসেবে চলচ্চিত্র অঙ্গনে ‘ভণ্ড’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করেন তামান্না। শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় এতে তার বিপরীতে নায়ক ছিলেন রুবেল। প্রথম সিনেমা দিয়েই দর্শকদের মন জয় করে নেন তামান্না।

কিন্তু গত প্রায় এক দশক ধরে আলোচনায় নেই এই চিত্রনায়িকা। কারণ তিনি এখন সুইডেন প্রবাসী। আর অভিনয়ও ছেড়ে সেখানেই স্থায়ী হয়েছেন তিনি। তবে বহুদিন পর খবরের শিরোনামে এলেন এ নায়িকা। কিন্তু কোন অভিনয় প্রসঙ্গে নয়, বিয়ের।

গত ২৬ নভেম্বর পারিবারিক আয়োজনে সুইডেনে বিয়ে করেছেন তামান্না। পাত্রের নাম মোহাম্মদ দাইয়া। তিনি ভারতের গুজরাটের মানুষ। তবে থাকেন সুইডেনেই। দেশটির স্টকহোম থেকে গতকাল শনিবার দেশের গণমাধ্যমকে বিয়ের সংবাদটি নিশ্চিত করেছেন তামান্না নিজেই।

তার ভাষ্য, ‘পরিবারের সবার পছন্দের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি, এটাই বেশি ভালো লাগছে। দাইয়া আমাকে খুব ভালোভাবে বোঝে, মানুষ হিসেবে আমার প্রতি ভীষণ যত্নশীল, আমার পরিবারের সবার প্রতি ভীষণ শ্রদ্ধাশীল।’

তিনি জানান, কয়েক বছর ধরেই তার পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আর দাইয়ার সঙ্গে বছর দুয়েক আগেই তার পরিচয়। প্রথম দিকেই দাইয়া ভালোবাসা প্রকাশ করেন। তবে সময় নেন তামান্না। তিনি গত নভেম্বরে রাজি হন এবং কয়েক দিনের মধ্যেই বিয়ের পর্বটা সেরে ফেলেন।

উল্লেখ্য, তামান্নাকে সর্বশেষ দেখা গেছে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পাগল তোর জন্য’ সিনেমায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com