মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

করোনায় মৃত্যু ৫৩ লাখ ১১ হাজার ছাড়ালো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৩৫ বার

মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৫৩ লাখ ১১ হাজারে ছাড়ালো।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন নয় হাজারেরও বেশি মানুষ। অন্যদিকে শনাক্ত হয়েছেন সাত লাখের বেশি মানুষ।

বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল সাত হাজার ২১ জনের। শনাক্ত হয়েছিল ছয় লাখ এক হাজার ৩৬৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৫৩ লাখ ১১ হাজার ৬৮০ জন। আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৪২৭ জন।

আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ২২ লাখ পাঁচ হাজার ১৩৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে পাঁচ কোটি সাত লাখ পাঁচ হাজার ২৫৭ জন। মৃত্যু হয়েছে আট লাখ ১৭ হাজার ৩২৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৬১৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৪ হাজার ৮৭৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২১ লাখ ৮৪ হাজার ৮২৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৬ হাজার ৭৩৩ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com