সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

রাবির প্রথম ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক হলেন সনৎ কুমার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১৮১ বার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক মনোনীত হয়েছেন রবীন্দ্র গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার সাহা। বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্য নিয়ে গবেষণায় বিশেষ অবদান রাখায় আগামী দুই বছরের জন্য তাকে এ পদে মনোনীত করা হয়েছে।

গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫০৯তম সিন্ডিকেট সভায় অধ্যাপক সনৎ কুমারকে এই পদে মনোনীত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম বলেন, ‌‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক মনোনীত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কমিটি ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক নীতিমালা অনুসারে বিশিষ্ট গবেষক অধ্যাপক সনৎ কুমার সাহার নাম প্রস্তাব করেন। যা শনিবার ৫০৯তম সিন্ডিকেট সভায় পাস হয়।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক চালু হলো। আর এই পদে প্রথম ব্যক্তি হিসেবে মনোনীত হলেন অধ্যাপক সনৎ কুমার সাহা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com