মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

নারীকে ‘মধ্যম আঙুল’ দেখানোয় যুবকের ছয় মাসের জেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২০৯ বার

রাস্তায় এক নারীর সঙ্গে তর্কে জড়ানোর পর তাকে ‘মধ্যম আঙুল’ দেখানোয় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভারতের মুম্বাইয়ের গিরগাঁও ম্যাজিস্ট্রেট আদালত। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, ভারতের মুম্বাইতে অঙ্কিত পাটিল (৩৩) নামে ওই যুবককে রাস্তায় এক নারীর সঙ্গে অশোভন আচরণ করে মধ্যম আঙুল দেখানো এবং গালি দেওয়ার অপরাধে গিরগাঁও ম্যাজিস্ট্রেট আদালত চলতি বছরের ডিসেম্বরে ছয়মাসের কারাদণ্ড দেন।

২০১৮ সালের সেপ্টেম্বরে ঘটে এই ঘটনা। ঘটনার দিন ওই নারী তার ছেলের সঙ্গে গাড়িতে অফিসে যাচ্ছিলেন। এ সময় এক লাল গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজনের দিকে নিয়ে যায়। এরপর গাড়িটি তাদের পাশ কাটিয়ে চলে যায়। কিছুদূর যাওয়ার পর ওই নারী আবার সেই লাল গাড়িটিকে দেখতে পান। সে সময় গাড়িটি তাদের ওভারটেক করার চেষ্টা করে। এর কিছু দূর যাওয়ার পর দুই গাড়িই পাশাপাশি একটি সিগন্যালে আটকে যায়। এ সময় লাল গাড়ির চালক অঙ্কিত জানালার কাঁচ নামিয়ে ওই নারীকে মধ্যম আঙুল দেখান।

এ সময় ওই নারী অঙ্কিতকে শান্ত হতে বলেন। কিন্তু তাতে কান না দিয়ে অঙ্কিত তাকে গালিগালাজ করতে থাকেন। সিগন্যাল ছাড়ার পর অঙ্কিত চলে যাওয়ার চেষ্টা করলে ওই নারীর ছেলে অঙ্কিতের গাড়ির সামনে তাদের গাড়িটি দাঁড় করিয়ে অঙ্কিতকে আটকান। এরপর সেখানকার দায়িত্বরত ট্রাফিক পুলিশের সহায়তায় তাকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়।

আদালতে বিচার চলাকালে অঙ্কিত তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি করেন। কিন্তু ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে তিনি দোষী সাব্যস্ত হন। এরপর অঙ্কিত ভালো হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার সাজা মাফের জন্য আবেদন জানান। কিন্তু একজন নারীর সঙ্গে অবমাননাকর আচরণের কোনো মাফ নেই উল্লেখ করে আদালত তার সাজা বহাল রাখে।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট নাদিম এ পাতিল বলেন, সমাজে প্রতিটি নারীর মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com