মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৯৪ বার

ইন্দোনেশিয়ার পুর্বাঞ্চলীয় নুসা তেঙ্গারা এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ আজ মঙ্গলবার সকালে এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে স্থানীয়রা বলছে, ভূমিকম্পের অনুভূতি এতটাই প্রবল ছিল যে তারা ঘর ছেড়ে সামনের রাস্তায় বের হয়ে এসেছিলেন। কয়েক মিনিট ঘরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলেও জানিয়েছেন তারা।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৩ ছিল বলে জানানো হয়েছে।

ভূমিকম্পের পর দেশটির মালাকু, পূর্ব ও পশ্চিম নুসা তেঙ্গারা, উত্তরপূর্বাঞ্চলীয় ও উত্তরাঞ্চলীয় সুলাওয়াসি এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com