শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

হ্যাকারদের নজরদারিতে বাংলাদেশিরাও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৫৪ বার

বিভিন্ন আড়িপাতার সফটওয়্যার তৈরিকারক প্রতিষ্ঠান ও তাদের গ্রাহকেরা প্রায় ১০০টি দেশের অধিকারকর্মী, ভিন্ন মতাদর্শের মানুষ ও সাংবাদিকদের নজরদারিতে রেখেছে। বিশ্বজুড়ে তারা ৫০ হাজার অ্যাকাউন্ট ব্যবহারকারীর ওপর নজরদারি করছে। এর মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। এসব আড়িপাতার প্রতিষ্ঠানসংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও পেজগুলো সরিয়ে নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে মেটা। প্রতিবেদনে বলা হয়, যে সাতটি প্রতিষ্ঠানের আড়ি পাতার বা নজরদারির সফটওয়্যার এসব কাজে ব্যবহার করা হয়েছে- সেগুলো হলো ইসরায়েলের ব্ল্যাক কিউব, কবওয়েবস টেকনোলজিস, কগনাইট, ব্লুহোয়াক সিআই। এ ছাড়া রয়েছে ভারতের বেলট্রক্স, উত্তর মেসিডোনিয়ার সাইট্রক্স ও চীনের একটি প্রতিষ্ঠান।

এতে আরও বলা হয়, কবওয়েবসের নজরদারিতে রয়েছে বাংলাদেশ, হংকং, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব, পোল্যান্ডসহ অন্যান্য দেশের নাগরিকেরা। প্রতিষ্ঠানটি বলেছে, আইনসংশ্লিষ্ট বিষয়-আশায় তারা নজরদারি করত। মেক্সিকো ও হংকংয়ে সরকারের কর্মকর্তা, বিরোধী নেতা, অধিকারকর্মীদের ওপর প্রায়ই নজরদারি করা হতো।

 

কোন কোন প্রতিষ্ঠান কী ধরনের পদক্ষেপ নিয়েছে, তারও একটি চিত্র তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। মেটার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্ল্যাটফর্মগুলোয় থাকা প্রায় দেড় হাজার পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এসব পেজ ব্যবহার করে মূলত তথ্য হাতিয়ে নেওয়া হতো। নীতিমালা ভঙ্গের দায়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com