সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

রেঁধেও স্বামীর মন জিতলেন ক্যাটরিনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২২২ বার

কথায় আছে পুরুষের হৃদয়ে পৌঁছতে হয় তার পেটের পথ ধরে। অর্থাৎ, ভালমন্দ রেঁধে খাওয়ালেই জিতে নেওয়া যায় পুরুষের মন। বলিউড সুন্দরী ক্যাটরিনা হয়তো পুরুষের মন জেতার সেই মন্ত্র ভালোভাবেই জানেন। তাই তো বিয়ের পর হাতের মেহেদির রং না শুকাতেই চলে গেলেন হেঁশেল সামলাতে। শুধু লাইট-ক্যামেরা-অ্যাকশনেই নয় হেঁশেলে খুন্তি-কড়াইয়ের সঙ্গেও যে বলি সুন্দরীর সখ্যতা কম নয়, সেটাই প্রমাণ করলেন ক্যাট।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে জানায়, বিয়ের পরই শ্বশুরবাড়ির সবার জন্য সুজির হালুয়া বানিয়েছেন ক্যাটরিনা। নিজের ইনস্টাগ্রামে সেই হালুয়ার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, আমি বানিয়েছি।

নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে বলিউড সুন্দরীর হাতের রান্নার স্বাদ কেমন? ভক্তদের সেটা জানানোর দায়িত্বটা অবশ্য নিজের কাঁধেই তুলে নিয়েছেন ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল। নতুন বউয়ের হাতের হালুয়া খেয়ে প্রশংসা করতে কার্পণ্য করেননি তিনি। নিজের ইনস্টাগ্রামে ক্যাটরিনার রান্না করা বাটি ভরা হালুয়ার ছবি দিয়ে লিখেছেন, সেরা স্বাদের হালুয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com