মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২০২ বার

পাকিস্তানের করাচিতে গ্যাসের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার করাচির শেরশাহ এলাকার পরচা চকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে অনন্ত ১৩ জন আহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, একটি প্রাইভেট ব্যাংকের নিচে নালায় গ্যাসের পাইপলাইন থেকে বিস্ফোরণ হয়। এতে ব্যাংকটি ছাড়াও নিকটস্থ একটি পেট্টল পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। নালা পরিষ্কার করতে কর্তৃপক্ষকে ব্যাংক খালি করার নোটিশ দেওয়া হয়েছিল।

ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকারীরা বিস্ফোরণে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে হতাহতদের উদ্ধার করছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। করাচি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে বোম ডিসপোজাল স্কোয়াড। এ ব্যাপারে পরে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com