মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ইরানে প্রথম ওমিক্রন শনাক্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৯৪ বার

ইরানের এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ রোববার রাষ্ট্রীয় টেলিভিশনকে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আক্রান্ত ইরানি ব্যক্তি মধ্য বয়সী।

সম্প্রতি তিনি প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানা গেছে। এ ছাড়া ওমিক্রন আক্রান্ত সন্দেহে আরও দুই সন্দেহভাজনকে পর্যালোচনা করা হচ্ছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

উল্লেখ্য, করোনার শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দেয় ইরানে। দেশটিতে ১ লাখ ৩১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আগস্টের শেষ দিকে সর্বোচ্চ দৈনিক মৃত্যু ৭০৯ জন থাকলেও এখন তা দুই অংকে নেমে এসেছে। আজ রোববার ইরান জানায়, গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু এবং ১ হাজার ৯৬৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com