সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সিনেমাওয়ালা নাটক’র উপহার ‘ফিফটি লাখ’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৫১ বার

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা নাটক’ নতুন বছরের শুরুতে দর্শকদের উপহার দেবে ‘ফিফটি লাখ’। এটি নতুন একটি নাটকের নাম। রচনা ও পরিচালনা করেছেন তিনি নিজেই।

‘ফিফটি লাখ’ নাটকে রবিন চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর. ফারহান। ছেলেটা পেশায় আইনজীবী। সুমাইয়া নামের একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সুমাইয়ার ভূমিকায় আছেন এ প্রজন্মের অভিনেত্রী সামিরা খান মাহি।

নতুন কাজ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘৫০ লাখ টাকা নিয়ে গল্পটি। একটি ডিভোর্সকে কেন্দ্র করে কাহিনি এগোয়। এর চেয়ে বেশি বলতে চাই না। ইংরেজি নববর্ষ ২০২২ উপলক্ষে জানুয়ারির প্রথম সপ্তাহে ইউটিউবে সিনেমাওয়ালা নাটক চ্যানেলে দর্শকদের এটি উপহার দিতে চাই।’

মুশফিক আর. ফারহান এবং সামিরা খান মাহি বলেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় আমরা একসঙ্গে “হি শি” নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছি। একইভাবে “ফিফটি লাখ” নাটকটিও দর্শকদের মন ছুঁয়ে যাবে আশা করি।’

‘ফিফটি লাখ’ নাটকে আরও অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, ডিকন নূর ও নঈম ইমতিয়াজ নেয়ামূল।

ঢাকার উত্তরায় গত ২০ ও ২১ ডিসেম্বর এর চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। সম্পাদনা করছেন রাশেদ রাব্বি। নাটকটির আবহসংগীত তৈরি করেছেন নাভেদ পারভেজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com