মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিয়ের পরেই ক্যাটরিনা জানালেন সুখবর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২২৬ বার

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত ৯ ডিসেম্বর অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তাদের বিয়ে নিয়ে কৌতুহলের শেষ ছিল না অনুরাগীদের।

বিয়ে সেরেই মালদ্বীপে হানিমুনেও গিয়েছিলেন ভিক্যাট। সেখান থেকে ফিরে মুম্বাইয়ে প্রথম শ্বশুরবাড়িতে ওঠেন ক্যাটরিনা। সেখানে দুদিন কাটিয়ে জুহুর নতুন ফ্ল্যাটে পা রাখেন এই তারকা জুটি। সেই ফ্ল্যাটের ছবিও শেয়ার করেছেন ক্যাটরিনা।

ভারতের সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, বিয়ের পর ইতোমধ্যেই সেটে ফিরেছেন ভিকি। এবার বড়দিনে বড় খবর দিলেন তার স্ত্রী ক্যাটরিনা। বিয়ের পর এই অভিনেত্রীও সেটে ফিরেছেন। তার আগামী ছবির নাম ‘মেরি ক্রিসমাস’। ছবির পরিচালক শ্রীরাম রাঘবন।

ছবিতে ক্যাটরিনার বিপরীতে দেখা যাবে বিজয় সেতুপতিকে। প্রথমবারের মতো বিজয়ের সঙ্গে জুটি বাঁধছেন ক্যাট। ছবিটি মুক্তি পাবে আগামী বছর ২৩ ডিসেম্বর।

গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং। অবশেষে বড়দিনেই এই ছবির ঘোষণা করেন ক্যাটরিনা। এর আগে ছবির শুটিং ১৫ এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা  পিছিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com