সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৫ বার

ঢাকার নবাবগঞ্জে বালুভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ‍আরও দুজন। আজ সোমবার সকাল ৮টার দিকে নবাবগঞ্জে মাঝিরকান্দা এলাকায় মির্জাকান্দা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি বান্দুরা থেকে দোহারে যাচ্ছিল। সকাল ৮টার দিকে নবাবগঞ্জে মাঝিরকান্দা এলাকায় মির্জাকান্দা মোড়ে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল ইসলাম জানান, সকালে আহত পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাকি আহতরা চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com