শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

শীতকালে বাতব্যথা বাড়ে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৪০৪ বার

শীতে বাড়ে শরীরের বিভিন্ন রকম বাতব্যথা। এ ছাড়া বিভিন্ন বাত রোগের প্রাদুর্ভাবও এ সময় বেশি দেখা দেয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, গাউট বা গেটেবাত।

রিউমাটয়েড আর্থ্রাইটিস : এ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির হাত-পায়ের ছোট ছোট জয়েন্টগুলোয় ব্যথা হয়, জয়েন্ট ফুলে যায়; সকালে ঘুম থেকে ওঠার সময় খুব বেশি ব্যথা করে। একটু হাঁটাচলা ও কাজ করলে ব্যথা কমে আসে।

অস্টিওআর্থ্রাইটিস : এ রোগে রোগীর হাত-পা ও মেরুদ-ের বড় জয়েন্টগুলোয় ব্যথা হয়। যেমন- হাঁটু, ঘাড়, কোমর, হিপ, সোল্ডার জয়েন্ট ইত্যাদি। বিশ্রামে থাকলে ব্যথা কমে কিন্তু কাজ বা হাঁটাচলা করলে ব্যথা বাড়ে। এ ক্ষেত্রে জয়েন্টের অভ্যন্তরে কার্টিলেজগুলো ক্ষয় হতে থাকে এবং জয়েন্টের ভেতরের সায়নোভিয়াল ফ্লুইড কমে যায়। ফলে রোগীর মুভমেন্ট করতে কষ্ট হয।

গাউট বা গেঁটেবাত : এটি সাধারণত প্রথম আক্রমণ করে পায়ের বুড়ো আঙুলে। আক্রান্ত আঙুলে প্রচ- ব্যথা হয়, ফুলে যায়, পা ফেলতে কষ্ট হয়। পরে অন্য জয়েন্টগুলোয় তা ছড়িয়ে যায়। ফলে রোগীর ইউরিক এসিডের মাত্রাও ক্রমে বাড়তে থাকে।

রোগ নির্ণয় : কিছু পরীক্ষার প্রয়োজন পড়ে। যেমন- আক্রান্ত জয়েন্টের এক্স-রে ও কিছু প্যাথলজিক্যাল টেস্ট। এ টেস্টের মধ্যে উল্লেখযোগ্য সেরাম ইউরিক অ্যাসিড, সিআরপি, অ্যান্টিসিসিপি, সেরাম ক্যালসিয়াম ইত্যাদি।

চিকিৎসা : চিকিৎসা নির্ভর করে রোগীর ইতিহাস, লক্ষণ বা উপসর্গ এবং পরীক্ষা- –নিরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে। তাই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিতে হবে।

লেখক : বাতব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিষয়ে বিশেষজ্ঞ এবং চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট

ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com