মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

ঢাবি’র মধুর ক্যান্টিনের সামনে ককটেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯৭ বার

ডাকসু ভিপি নূরুল হক নুরের ওপর হামলার রেশ কাটতে না কাটতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মফিজুর রহমান পলাশ বিবিসি বাংলা’কে জানান, খবর পেয়েই উর্ধ্বতন কর্মকর্তারা পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিটসহ সেখানে যান। পরে ককটেলটি নিষ্ক্রিয় করা হয়েছে।

তিনি জানান, বেলা পৌনে ১১টার দিক মধুর ক্যান্টিনের পশ্চিম দিকের দরজার বাইরে আইবিএ ভবনে প্রবেশের পুরনো গেইট বরাবর রাস্তায় কালো স্কচটেপ মোড়ানো ককটেল থেকে ধোঁয়া বের হচ্ছিলো।

“সঙ্গে সঙ্গে খবর পেয়েই রমনা জোনের এডিসির নেতৃত্বে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে গিয়ে সেটিকে নিষ্ক্রিয় করে”।

তবে কারা এটি এনেছে সে সম্পর্কে কোনো তথ্য পুলিশের পক্ষ থেকে এখনো দেয়া হয়নি।

যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে সাংবাদিকদের বলেছেন, তার ধারণা বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।

– বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com