রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

৭ম ধাপে ১৩৮ ইউপিতে ভোট ৭ই ফেব্রুয়ারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১৭৪ বার

৭ম ধাপে দেশের আরও ১৩৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার রাতে ৭ম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ জানুয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ১৮ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২১ জানুয়ারির মধ্যে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৭ ফেব্রুয়ারি।

এ ধাপে ২০ জেলার ২৪ উপজেলার ছয়টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

ইতোমধ্যে চার ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি এবং ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে আগামী ৩১শে জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com