বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অভিযান-১০ লঞ্চের ৩ মালিককে আদালতে হাজির করার নির্দেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২০৬ বার

অগ্নিকাণ্ডের মামলার গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির জন্য অভিযান-১০ লঞ্চের তিন মালিককে কারাগার থেকে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন নৌ আদালত। আজ মঙ্গলবার নৗ আদালতের বিচারক জয়নাব বেগম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন। আসামিরা হলেন- হামজালাল শেখ (৫৫), মো. শামীম আহমেদ (৪৩) ও মো. রাসেল আহম্মেদ (৪৩)।

এ সম্পর্কে রাষ্ট্রপক্ষের নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন জানান, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় উক্ত আসামিরা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে হাজতে আছেন। তাই তাদের নৌ-আদালতের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবেদনের শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি আদালতে হাজির করতে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন।

এর আগে এ মামলায় আত্মসমর্পণ করে মামলার ৬ নম্বর আসামি লঞ্চের ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ ও ৮ নম্বর আসামি দ্বিতীয় চালক আবুল কালাম, ৫ নম্বর আসামি মাস্টার ইনচার্জ রিয়াজ সিকদার এবং ৭ নম্বর দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান কারাগারে রয়েছেন।

গত ২৩ ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় ভয়াবহ আগুনে পুড়ে যায় লঞ্চ অভিযান-১০। ওই ঘটনায় এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে এবং আহত ও দগ্ধ হয়েছেন অন্তত ৮০ জন। রাত ৩টার দিকে যখন চলন্ত লঞ্চে আগুনের সূত্রপাত হয়, যাত্রীদের বেশির ভাগই তখন ঘুমিয়ে ছিলেন। লঞ্চটি তখন না থামিয়ে ওই অবস্থায় চালিয়ে নেওয়া হয় অনেকটা পথ। একপর্যায়ে নদীর মধ্যে পুরো লঞ্চ জ্বলতে থাকে।

ওই ঘটনায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান বাদী হয়ে গত ২৬ ডিসেম্বর মতিঝিলের নৌ-আদালতে মামলা দায়ের করেন। সেখানে লঞ্চের মালিক হামজালাল শেখসহ আটজনকে আসামি করা হয়। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com