বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৮৪ জনকে দ্রুত নিয়োগের নির্দেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২১০ বার

তিনটি বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ করা ৮৪ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পৃথক চারটি রিটের বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

তবে প্রার্থীর ব্যক্তিগত রিপোর্ট নেতিবাচক হলে সে ক্ষেত্রে নিয়োগ পাবেন না বলে রায়ে বলা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ব্যক্তিগত রিপোর্ট বিবেচনায় নিতে বলা হয়েছে। কেননা কারও বিরুদ্ধে মামলা বা অন্য কোনো অভিযোগ থাকতে পারে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।’

৩৬, ৩৭ ও ৩৯তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে নিয়োগবঞ্চিত ৮৪ জন ২০২০ সালে পৃথক রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে একই বছরে বিভিন্ন রুল দেন হাইকোর্ট।

নিয়োগের জন্য প্রকাশিত গেজেটে রিট আবেদনকারীদের নাম বাদ দেওয়া কেন বেআইনি হবে না, তাদের নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ বুধবার রায় দেওয়া হলো।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. ছিদ্দিক উল্যাহ মিয়া ও মো. মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

রায়ের পর আইনজীবী মো. ছিদ্দিক উল্যাহ মিয়া বলেন, তিনটি বিসিএসে লিখিত-মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৮৪ জনকে চিকিৎসক, প্রশাসন, শিক্ষা, পুলিশসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি। তবে কোনো কারণ ছাড়াই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত নিয়োগের গেজেটে তাদের নাম বাদ পড়ে। এর বৈধতা নিয়ে ৩৬তম বিসিএসের ১০ জন, ৩৭তম বিসিএসের ৩৮ জন ও ৩৯তম বিসিএসের ৩৬ জন পৃথক চারটি রিট করেন। হাইকোর্ট ওই তিনটি বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৮৪ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com