মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

তাইগ্রেতে বিমান হামলায় নিহত ৫৬

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২০২ বার

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তরাঞ্চলের তাইগ্রেতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের এক আশ্রয় শিবিরে বিমান হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

তাইগ্রে অঞ্চলের উত্তর-পশ্চিমের দেদেবিত শহরের কাছের এক শরণার্থী শিবিরে ওই বিমান হামলা হয়েছে। শহরটির সঙ্গে প্রতিবেশী ইরিত্রিয়ার সীমান্ত রয়েছে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই দাতব্য কর্মী বলেন, স্থানীয় কর্তৃপক্ষ বিমান হামলায় নিহতের তথ্য নিশ্চিত করেছে। হাসপাতালে শিশুসহ অন্যান্য আহতের চিকিৎসা নেওয়ার ছবি রয়টার্সের কাছে পাঠিয়েছেন তাইগ্রের ওই দুই দাতব্য কর্মী।

রয়টার্স মন্তব্যের জন্য যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেননি দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গেতনেত আদানে এবং সরকারের মুখপাত্র লিগেসে তুলু।

এর আগে তাইগ্রে বিদ্রোহীদের সঙ্গে ১৪ মাসের সংঘাতে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ অস্বীকার করেছে ইথিওপিয়ার সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com