সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বঙ্গবন্ধুর বায়োপিকে চমক দেখাবে ‘তাঁতি’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২১৮ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে প্রথমবারের মতো তৈরি হচ্ছে চলচ্চিত্র। এটি নির্মাণ করছেন ভারতের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। ইতোমধ্যে এ ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে। ছবিটি নিয়ে সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে নির্মিত হওয়া এই চলচ্চিত্র বাঙালি জাতি তথা পুরো পৃথিবীর জন্য এক অনন্য উপহার। এ ছবির পোশাক ও ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেই পোশাকগুলো নিয়ে কাজ করেছেন বাংলাদেশের ‘তাঁতি’। ইতিহাসের সময়কে ধারণ করে তাঁতের শাড়ির নকশা, রঙ ও রুচির সংমিশ্রণ করে চরিত্রগুলোকে নবরূপ দান করাই ছিল তাদের লক্ষ্য। ‘তাঁতি’ পরিবার সেই লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করেছে বলে নির্মাতা জানান।

সংশ্লিষ্টরা আরও জানান, আন্তর্জাতিকভাবে এই চলচ্চিত্রটি মুক্তির পর তাঁতি সব গ্রাহক ও শুভানুধ্যায়ীর জন্য শাড়িগুলো উন্মুক্ত করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে নির্মিত বায়োপিকে সেই সময়কে পর্দায় ফুটিয়ে তুলতে অন্য সব আয়োজনের সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে পোশাক ও অঙ্গসজ্জায়। বঙ্গবন্ধুর সব সময়ের সহযোগী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্র পর্দায় চিত্রায়ণে বড় ভূমিকা পালন করেছে তার ব্যবহৃত শাড়ি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com