সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সুখবর দিলেন দেব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৯৯ বার

ভারতে মহামারি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনায় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী আক্রান্ত হয়েছেন। এ তালিকায় টালিউডের হার্টথ্রুব অভিনেতা দেবের নামও যুক্ত হয়েছিল।

তবে দেব ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিয়েছেন। রোববার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় দেব জানিয়েছেন তিনি করোনামুক্ত হয়েছেন। টুইটারে তিনি লিখেছেন— করোনামুক্ত হয়েছি। তবে এখনই বাড়ি থেকে বের হচ্ছি না। আইসোলেশনে থাকব।  খবর হিন্দুস্তান টাইমসের।

টুইটারে দেব জানিয়েছেন, তিনি আবার করোনা পরীক্ষা করিয়েছেন। কিন্তু এবারে রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে আগামী সাত দিন নিয়ম মেনে বাড়িতেই থাকবেন।
এর আগে বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রমণের খবর জানিয়েছিলেন দেব। সঙ্গে জানা যায়, রুক্মিণী মৈত্ররও কোভিড পজিটিভ। তার পর থেকে দুজনেই স্বেচ্ছায় গৃহবন্দি ছিলেন। তবে এর মধ্যেও হাসিখুশি মেজাজেই ছিলেন দেব। কখনও সহকর্মীর কাছে কোয়ারেন্টিনে বিরিয়ানি, মাটন চাপ, ফিরনি খাওয়ার আবদার জানিয়েছেন। কখনও বান্ধবীর সঙ্গে ঠাট্টা করেছেন। কিন্তু তাতেও অনুরাগীদের উদ্বেগ কমছিল না।

অবশেষে রোববার সন্ধায় জানালেন, তিনি করোনামুক্ত হয়েছেন। তার পর থেকে ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে রুক্মিণী করোনা আক্রান্ত কিনা, এখনও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com