সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বিয়ের খবর জানানোর ৩ দিন পর পরী বললেন ‘মা’ হচ্ছি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২২৭ বার

গত তিন দিন আগে পরিচালক গিয়াসউদ্দীন সেলিমের কাছে বিয়ের খবর জানিয়ে ছিলেন পরীমণি। স্বামীর নাম শরিফুল রাজ। তিনিও অভিনেতা। ‘গুণীন’ সিনেমার সেটে তারা প্রেমে পড়েন এবং গোপনে বিয়ের কাজটা সারেন। ওই খবরের তিন দিন না যেতেই পরী দিলেন নতুন খবর। নিজেই বিভিন্ন গণমাধ্যমে ফোন করে বলেছেন, ‘আমি ‘মা’ হচ্ছি।

প্রথমে অনেকেই ভেবে ছিলেন এটা কোনো সিনেমার চরিত্র। পরে পরীর ফোন পেয়ে সবার ধারণা ভুল প্রমাণিত হয়। পরী বলেন, ‘কয়েক দিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।’

পরীমণি আরো বলেন, ‘ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।’

পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তাঁরা প্রেমে পড়েন। প্রেমের সম্পর্ক থেকে তারা দুজন গোপনে বিয়ের কাজটা সেরে নেন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দীন সেলিম। পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘আমিও এ খবরটি শুনেছি।’

সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ। সোমবার দুপুরে একটি ছবি শেয়ার করে শরিফুল রাজ লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী।’

বর্তমানে পরীর হাতে রয়েছে, রাশিদ পলাশের ‘প্রীতিলতা’, চয়নিকা চৌধুরীর ‘কাগজের ফুল’, অরণ্য আনোয়ারের ‘মা’ চলচ্চিত্রগুলো। এ বছরই মুক্তি পাবার কথা রয়েছে পরী অভিনীত ‘মুখোশ’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিগুলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com