সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

আইসিইউতে লতা মঙ্গেশকর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২২৮ বার

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন লতার পরিবারের সদস্য রচনা।

ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, আপাতত স্থিতিশীল আছে লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে রাখা হয়েছে তাকে। সকলের উদ্দেশে তার অনুরোধ, দয়া করে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। তার জন্য প্রার্থনা করবেন।’

ভারতীয় সংগীতের জীবন্ত এই কিংবদন্তি ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মেছিলেন। তার সংগীত ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৪২ সালে, মারাঠি গান গেয়ে। গেয়েছেন প্রায় সাড়ে সাত হাজার গান। লতা মঙ্গেশকর প্রায় ৩৬টি ভাষায় গান করেছেন। তার সংগীত ভারত ছাপিয়ে পৌঁছে দিয়েছে বিশ্বসংগীতের দরবারে। এর মধ্যে আছে বাংলাও।

২০০১ সালে লতা মঙ্গেশকর ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com