সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

এবার নির্বাচনে পরীমনি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২০৪ বার

হাল সময়ের আলোচিত নায়িকা পরীমনি এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন পরী। এরইমধ্যে পরীর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।পরীর কয়েকটি ঘনিষ্ঠ সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। এই নির্বাচনকে সামনে রেখে প্যানেলের অন্য সদস্যদের নিয়ে ১১ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাঞ্চন-নিপুণ। তখন পরীমনির জন্যও মনোনয়নপত্র তোলা হয়। এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরব’সহ কজন তারকা অভিনয়শিল্পীরও অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সেটা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, দুদিন আগেই মা হতে যাওয়ার খবর জানিয়েছেন পরীমনি। একইসঙ্গে জানিয়েছেন বিয়ের খবরও। গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন এই নায়িকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com