সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

পরীর সিদ্ধান্ত বদল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২৮৯ বার

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বিয়ে ও মাতৃত্বের জোড়া খবর দিয়ে যেমন চমকে দিয়েছিলেন, একইভাবে প্রযোজক-পরিচালকদেরও হতাশায় ডুবিয়েছিলেন। গত ১০ জানুয়ারি গণমাধ্যমকে এ অভিনেত্রী জানান, আগামী দেড় বছর তিনি শুটিংয়ের বাইরে থাকবেন। এমন ঘোষণার পর বিপাকে পড়ে যান তাকে নিয়ে নির্মাণ চলতি সিনেমার নির্মাতা-প্রযোজকরা। যার মধ্যে অন্যতম দুটি ছবি- অরণ্য আনোয়ারের ‘মা’ এবং রাশিদ পলাশের ‘প্রীতিলতা’।

তবে নির্মাতাদের এসব দুশ্চিন্তা আর অনিশ্চয়তাকে উড়িয়ে দিয়ে সিদ্ধান্ত বদল করলেন পরী। শনিবার রাতে নির্মাতাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিলেন শুটিংয়ে ফেরার। বিশেষ করে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুটিং শেষ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। নির্মাতা জানান, ২২ জানুয়ারি থেকে ইউনিটের সঙ্গে যুক্ত হচ্ছেন পরীমনি।

অরণ্য আনোয়ার বলেন, ‘২০ জানুয়ারি থেকে আমরা দ্বিতীয় লটের শুট শুরু করতে যাচ্ছি। পরী যোগ দেবেন ২২ তারিখ। তার বাসায় আমরা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেছি, মোট কথা আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে ‘প্রীতিলতা’ টিমের সঙ্গে আলাপ করে জানা গেছে, পরীমনি এই ছবিটির শুটিংও শেষ করে দিতে চান। কারণ এরই মধ্যে ৭০ ভাগ কাজ হয়েছে ছবিটির। বাকি অংশটি আটকে আছে জনপ্রিয় এ অভিনেত্রীর অপেক্ষায়। দুই মাস পর এই ছবিটির জন্যও পরী শিডিউল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com