সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ফের করোনায় আক্রান্ত, হাসপাতালে আসাদুজ্জামান নূর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৪০৮ বার

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরেণ্য অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। জানা যায়, গতকাল রোববার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আর আজ সোমবার সকালে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি জানান, জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য আসাদুজ্জামান নূর নমুনা জমা দেন। এরপর তার ফল পজিটিভ এলে সঙ্গে সঙ্গে তিনি বাসায় চলে যান। এর পর আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গোলাম কুদ্দুছ বলেন, ‘নূর সাহেবের শারীরিক অবস্থা বেশ ভালো। তার মধ্যে কোনো জটিলতা নেই। তারপরও বাড়তি সচেতনতার জন্য তিনি আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন।’

এর আগে, ২০২০ সালের ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সেসময়ও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com