মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৭২ বার

স্বল্প-পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। আজ সোমবার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দর থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ নিয়ে চলতি জানুয়ারি মাসে চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। তবে ক্ষেপণাস্ত্র দুটি কতটা পথ পাড়ি দিয়েছে, তা জানাতে পারেনি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

জাপান সরকারও বিষয়টি নিশ্চিত করে এর নিন্দা জানিয়েছে। তারা বলছে, এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে যথাসম্ভব তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়ে বলেছেন, সাগরে অবস্থানরত জাহাজ এবং আকাশে চলাচলকারী বিমানের নিরাপত্তা রক্ষা করতে হবে।

এর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ওই উৎক্ষেপণ সরাসরি পর্যবেক্ষণ করেছেন দেশটির নেতা কিম জং উন। মূল পরীক্ষার দুদিন পর পিয়ংইয়ং এ খবর ঘোষণা করে। এরপর গত শুক্রবার উত্তর কোরিয়া একটি ট্রেন থেকে দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

প্রসঙ্গত, উত্তর কোরিয়া চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শন করে আসছে। তবে দেশটি নিজে তাৎক্ষণিকভাবে এসব পরীক্ষার খবর প্রচার করে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com