মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সস্ত্রীক করোনামুক্ত মির্জা ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২০৬ বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রীসহ তাদের বাসার সবাই করোনামুক্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা এবং বাসার অন্য সদস্যরা করোনা পজেটিভ হয়েছিলেন। আজকের সর্বশেষ পরীক্ষার রিপোর্টে সবারই নেগেটিভ এসেছে।

এর আগে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে গত ১০ জানুয়ারি সস্ত্রীক মির্জা ফখরুলের করোনা পরীক্ষা করা হয়। এতে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তারা সবাই বাসায় থেকেই চিকিৎসা নেন।

 

২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলেও এই প্রথম করোনায় আক্রান্ত হলেন মির্জা ফখরুল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com