শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

খালেদা জিয়াকে বাসায় চিকিৎসার কথা ভাবা হচ্ছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২৩৬ বার

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার কথা ভাবছে তার পরিবার। করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে বলে জানা গেছে। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্য একজন চিকিৎসক বলেন, ম্যাডামও হাসপাতালে থাকতে চান না। হাসপাতালে থাকতে থাকতে তিনি অনেকটা অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাকে দেখভাল করেন এমন একজন সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন। যদিও ম্যাডামের নমুনা পরীক্ষায় করে নেগেটিভ পাওয়া গেছে। এই অবস্থায় কী করা যায় তা নিয়ে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরাও ভাবছেন।

সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, খালেদা জিয়াকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া যায় কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড। এ জন্য আজ শনি বা কাল রবিবার বৈঠকে বসবেন বোর্ডের চিকিৎসকরা।

ড্যাবের একজন চিকিৎসক জানান, বিএনপি চেয়ারপারসনের রক্তক্ষরণ হচ্ছে কিনা তা দেখার জন্য সর্বশেষ ওবিটি পরীক্ষা করা হয়। সেখানেও ম্যাডামের পজিটিভ এসেছে। এ ছাড়াও তার শারীরিক অবস্থারও কোনো উন্নতি হয়নি। অবস্থা আগের মতোই আছে। সবগুলো প্যারামিটার আগে মতোই ওঠানামা করছে।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এরই মধ্যে বোর্ড বলেছে, দেশে খালেদা জিয়ার চিকিৎসা করার মতো প্রযুক্তি নেই। বিএনপি চেয়ারপারসনের পরিবারও মনে করে, যেহেতু আর কোনো চিকিৎসা দেশে নেই, আবার করোনাও বেড়ে গেছে। তাই তাকে বাসায় নিয়ে চিকিৎসার কথা ভাবা হচ্ছে। হাসপাতালের সুবিধাগুলো বাসায় রাখা যায় কিনা তা নিয়েও ভাবা হচ্ছে।

গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে দ্রুতই তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় ৫৭ দিন পর গত ৯ জানুয়ারি তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com