মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা পেরল ১০ হাজার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২০৬ বার

ভারতে মহামারীর তৃতীয় ঢেউয়ের ধাক্কায় টালমাটাল পরিস্থিতির মধ্যেই হালকা স্বস্তি। এক দিনে সামান্য কমল দেশের করোনা সংক্রমণ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড পজিটিভ ৩ লাখ ৩৭ হাজার ৭০৪ জন। শুক্রবারের তুলনায় যা প্রায় ১০ হাজার কম। কিন্তু নয়া স্ট্রেন ওমিক্রন আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ল। এই মুহূর্তে তা ১০ হাজার ৫০ জন।

হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় ওমিক্রনের সংক্রমণ বাড়ল প্রায় ৩.৭ শতাংশ। এক দিনে দেশে করোনার বলি ৪৮৮, শুক্রবারের তুলনায় খানিকটা কম।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এক দিনে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৪২ হাজার ৬৭৮ জন, দৈনিক আক্রান্তের প্রায় এক লাখ কম। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২১ লাখ ১৩ হাজার ৩৬৫। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৯ লাখ ৭০ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে পজিটিভিটি রেট ১৭.২২ শতাংশ। গত কয়েক দিন ধরেই যা ঊর্ধ্বমুখী।

পরিসংখ্যান বলছে, সংক্রমণের তালিকার শীর্ষে মহারাষ্ট্র। তারপরই রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু ও গুজরাট। দেশের দৈনিক সংক্রমণের ৫৬ শতাংশই এই পাঁচ রাজ্যের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com