বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বুস্টার ডোজ নিয়ে যা বললেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৩১ বার

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে বুস্টার ডোজের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল গবেষক বুস্টার ডোজের কার্যকারিতা নিয়ে এক গবেষণায় এমন তথ্য দিয়েছেন।

এদিকে ওমিক্রন দাপটে বিশ্বের বিভিন্ন দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ফ্রান্সে সবশেষ একদিনে রেকর্ডসংখ্যক ৪ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছেন। স্পেন, জার্মানি ও ইতালিতেও সংক্রমণ ছাড়িয়েছে দেড় লাখ। ভারতেও অব্যাহত আছে সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা।

করোনা সংক্রমণ রোধে বুস্টার ডোজের কার্যকারিতা নিয়ে এখননো চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। সম্প্রতি বুস্টারের কার্যক্রম নিয়ে একটি গবেষণা চালিয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষক। গবেষণা শেষে তারা জানান, নতুন ধরন ওমিক্রন রোধে বুস্টার ডোজের বিকল্প নেই।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যারা বুস্টার ডোজ নিয়েছেন তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কম। তৃতীয় এই ডোজ সর্বোচ্চ সুরক্ষার পাশাপাশি শরীরে রোগপ্রতিরোধ ব্যবস্থাও উন্নত করতে সক্ষম।

এদিকে ওমিক্রনের দাপটে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপের দেশগুলোতে রীতিমতো পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। গেল একদিনে রেকর্ডসংখ্যক ৪ লাখ রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। ইতালিতেও শনাক্ত হয়েছেন দেড় লাখের বেশি। স্পেন ও জার্মানিতেও সংক্রমণ ঠেকেছে দেড় লাখের কাছাকাছি। তবে যুক্তরাজ্যে সংক্রমণ আগের দিনের চেয়ে কিছুটা কমে দাঁড়িয়েছে ৯৫ হাজারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com