শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

বাংলাদেশকে ২ কোটি ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিলো ফ্রান্স

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৪৩৫ বার

করোনাভাইরাসের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ দেশের লড়াইয়ে সংহতির অঙ্গীকার হিসেবে গ্লোবাল শেয়ারিং প্ল্যাটফর্ম কোভ্যাক্স-এর মাধ্যমে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের আরো দুই কোটি ১২ লাখ ডোজ টিকা দিয়েছে ফ্রান্স।

নতুন এই ডোজসহ বাংলাদেশকে পাঁচ কোটি ৩৮ লাখ ডোজ দিয়েছে ফান্স।

এমিরেটসের একটি ফ্লাইট সোমবার গভীর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি ১২ লাখ ছয় হাজার ১০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের চালানটি নিয়ে এসেছে।

ফ্রান্সের দেয়া অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দুই কোটি ছয় লাখ মিলিয়ন ডোজের প্রথম চালানটি ২০২১ সালের ২৯ নভেম্বর এবং দ্বিতীয় চালানটি ১৯ ডিসেম্বর দেশে পৌঁছে ছিল। তিনটি চালানই কোভ্যাক্স সুবিধার অধীনে ফ্রান্স থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com