মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

২০১৭ সালের পর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ছুড়লো উ.কোরিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১৯৯ বার

২০১৭ সালের পর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় আজ রোববার সকাল ৭টা ৫২ মিনিটে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। তবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিয়মিতই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলছে, চলতি বছরের জানুয়ারি মাসেই সাতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।

জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ধারণা, ক্ষেপণাস্ত্রটি ৩০ মিনিটে ৮০০ কিলোমিটার যাত্রা করে জাপান সাগরে পতিত হয়েছে।

অন্যদিকে, উত্তর কোরিয়াকে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন বলেন, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ২০১৭ সালের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দেয়।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ২০১৮ সালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কিন্তু ২০১৯ সালে তিনি বলেন, সেই নিষেধাজ্ঞা মানতে তিনি বাধ্য নন।

একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে চলতি বছরের জানুয়ারিতে উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি হলেও জো বাইডেন ক্ষমতায় আসার পর তা স্থবির হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com