বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

লাইসেন্স ছাড়াই ৭০ বছর ড্রাইভিং

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২১৮ বার

রুটিন দায়িত্বপালনকালে ৮০ বছর বয়সোর্ধ্ব এক বৃদ্ধ গাড়িচালককে দাঁড় করিয়েছিলেন যুক্তরাজ্যের নটিংহ্যামশায়ারের পুলিশের কর্মকর্তারা।

এ সময় কাগজপত্র দেখতে চাইলে বৃদ্ধ জানান, ১২ বছর বয়স থেকে গাড়ি চালাচ্ছেন, কিন্তু কখনো লাইসেন্স করাননি। এমনকি গাড়িবিমাও নেই তার।

বুধবার শনাক্ত হওয়া লাইসেন্সবিহীন ওই বৃদ্ধ গাড়িচালকের জন্ম ১৯৩৮ সালে। তিনি জানিয়েছেন, অত অল্প বয়স থেকে গাড়ি চালালেও কোনোদিনই পুলিশি বাধার মুখে পড়তে হয়নি।

এ কারণে লাইসেন্স করার মতো বাধ্যবাধকতা তৈরি হয়নি তার। অর্থাৎ টানা ৭০ বছরেরও বেশি সময় পুলিশের নজর এড়িয়ে গাড়ি চালিয়েছেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, সৌভাগ্যবশত তিনি কখনো দুর্ঘটনা ঘটাননি, কাউকে আহত করেননি বা কারও আর্থিক ক্ষতির কারণ হননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com