সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

পূর্ণিমা জয়া ও অপুকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২০৩ বার

বোট ক্লাবকাণ্ড, মাদক মামলা, গ্রেফতারসহ নানা ঘটনায় গত বছরজুড়ে সংবাদ শিরোনামে ছিলেন চিত্রনায়িকা পরীমনি।

নতুন বছরে এসেও ধারাবাহিকতা রাখলেন। গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়া এবং বিয়ের জোড়া সুখবর দিয়ে আলোচনায় থাকেন তিনি।

এর পর শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েও ভোট করতে না যাওয়া নিয়েও আলোচনা-সমালোচনার বেড়াজালেই বন্দি তিনি।

পরীমনির এসব আলোচিত খবরের খোঁজ নিতে সিনেপ্রেমীরা নিয়মিতই ঢু মারছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। যে কারণে হু হু করে বাড়ছে ‘বিশ্বসুন্দরী’ খ্যাত তারকার ফলোয়ার।

সোমবার দুপুর সাড়ে ১২টায় পরীমনির পেজে ঢু মেরে দেখা গেল, তার ফলোয়ার সংখ্যা এখন এক কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৬২৩ জন। এ সংখ্যা বাংলাদেশের অন্য যে কোনো তারকার চেয়ে বেশি।  তার পরেই অবস্থান জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেতের। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নির্মাতার ফলোয়ার ১ কোটি ৩ লাখের কিছু বেশি।

নায়িকাদের কাতারে পরীর পরের অবস্থানে রয়েছেন ‘মনের মাঝে তুমি’খ্যাত চিত্রনায়িকা চিত্রনায়িকা পূর্ণিমা।  দিলারা হানিফ পূর্ণিমার ফলোয়ার সংখ্যা ৯৭ লাখ। নায়িকা অপু বিশ্বাসের ফলোয়ার সংখ্য কম নয়, ফেসবুক পেজে এ ৮৭ লাখ।

এ ছাড়া জয়া আহসান ও শাকিব খানের ফলোয়ার ৫৬ লাখ। তবে শোবিজ তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় কোটির ঘর পেরিয়ে পরীর পরে আছেন টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত। তার ফলোয়ার ১ কোটি ৩ লাখের বেশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com