সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট শুরু আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৪ বার

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে আজ বুধবার থেকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলমান কোভিড-১৯ অতিমারীর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন রুবিক্সসহ প্রণয়ন করা হলো।

এইচএসসির যে বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে- ইংরেজি, পদার্থবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান, খাদ্য ও পুষ্টি, প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এ অবস্থায় আগের মতো আবারও অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com