বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

কাল-পরশু সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২১ বার

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আগামীকাল রোববার ও পরশু সোমবার রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, ৭ ফেব্রুয়ারি সাজেক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন সংশ্লিষ্ট ব্যতীত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ সময়ে সাজেকে কোনো পর্যটক আসা-যাওয়াও সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এ ছাড়া ৬ ও ৭ ফেব্রুয়ারি এই দুই দিন সাজেকের কটেজ-রিসোর্ট বন্ধ রাখতে রিসোর্ট মালিক সমিতিকে বলা হয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকে কেন্দ্র করে সব ধরনের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এই বিষয় সাজেকের কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই জানান, তারা উপজেলা প্রশাসন থেকে নির্দেশনা পেয়েছেন এবং সমিতির আওতাধীন মালিকদের ৬ ও ৭ ফেব্রুয়ারি সব কটেজ-রিসোর্ট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য , সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি রাঙামাটির তিন উপজেলার কয়েকটি ইউনিয়নে ভোট হবে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com