সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

৪ মাসের মধ্যে অপেক্ষমাণ গ্রাহকদের লাইসেন্স:সেতুমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮১ বার

আগামী চার মাসের মধ্যে অপেক্ষমাণ গ্রাহকদের লাইসেন্স দেওয়া শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে বিআরটিএর প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিআরটিএতে কোনো কর্মকর্তার জরুরি বদলি প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হব, তবে এ নিয়ে কোনো রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

সড়কে শৃঙ্খলা না এলে যতই উন্নয়ন হোক, তাতে কোনো লাভ হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাই যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

বিআরটিএ থেকে যে কোনো মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করার নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী।

এ সময় বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্য  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com