মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

চাচার মুরগি মারার অভিযোগ ভাইপোর হাঁসের বিরুদ্ধে!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০০ বার

চাচার মুরগি মারার অভিযোগ উঠেছে ভাইপোর হাঁসের বিরুদ্ধে। এমন অভিনব অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিন চব্বিশ পরগনা জেলার কাশীপুর থানায়। রীতিমতো পরিকল্পনা করেই প্রতিবেশী ভাইপো চক্রান্ত করে তার সাধের মুরগি মেরে ফেলেছেন বলে অভিযোগ চাচার।

স্থানীয় সূত্রে জানা গেছে, চালতাবেড়িয়া পঞ্চায়েতের বামুনিয়া গ্রামের বদ্যি পাড়ায় বাড়ি মোহাম্মদ আলি মোল্লার। স্ত্রী তসলিমা বিবি যত্ন নিয়ে মুরগি পালন করছেন। বৃদ্ধের অভিযোগ, ‘আমার বাড়ির পাশে আমার ভাইপো সরিফুল মোল্লার বাড়ি। আমার মুরগি পোষা দেখে ভাইপো পেরি হাঁস পুষছে। ওই হাসগুলো খুব হিংস্র। আমার মুরগি উঠানে ঘুরে বেড়াচ্ছে দেখলেই ওই হাসগুলো তেড়ে আসে। ভাইপো ও তার স্ত্রী কোনো ব্যবস্থা নেয় না।

শনিবার দুপুরে ভাইপোর একটি হাঁস আমাদের বাড়িতে এসে আমার মুরগিকে আক্রমণ করে, ক্ষতবিক্ষত করে। ভাইপো দাঁড়িয়ে থেকে মজা নিয়েছে। অনেক চেষ্টা করেও মুরগিটাকে বাঁচাতে পারিনি। ভাইপোকে বলতে গেলে অকথ্য ভাষায় কথা বলে। বাকি মুরগি গুলো হাঁস দিয়ে খাইয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আমি খুব আতঙ্কে আছি।’

গত শনিবার সন্ধ্যায় বৃদ্ধ বিষয়টি নিয়ে পাড়ার মুরব্বী, স্থানীয় উপ-প্রধান আবেদ আলির কাছে যান। কিন্তু বিষয়টি নিয়ে তারা কেউ বিচার করতে চাননি। শেষে তিনি কাশীপুর থানায় এসে পুলিশের কাছে অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com