বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশ হাইকোর্টে স্থগিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৯ বার

জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপি’র আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার গালিব আমিদ।

ব্যারিস্টার কায়সার কামাল জানান, শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশে ওপর আদালত ছয় মাসের স্থগিত আদেশ দিয়েছেন এবং সংশ্লিষ্টদের উপায় রুল জারি করেছেন।

আইনজীবীরা জানান, ১৯৮৫ সালে জয়পুরহাট শহীদ জিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়ে রাজশাহী বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয় এবং এমপিও ভুক্ত হয়। কিন্তু হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে পুরহাট মহাবিদ্যালয় নামে নামকরণের জন্য ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাজশাহী বোর্ডের কাছে পত্র পাঠায়। অতঃপর জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২১ সালের ২৬ অক্টোবর তারিখে জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের চূড়ান্ত অনুমোদন প্রদান করে। এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে শহীদ জিয়া কলেজের সাবেক প্রিন্সিপাল শামসুল হক হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। উক্ত রিট আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার আদালত আদেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com