রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সব ব্যর্থতার দায় আওয়ামী লীগের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৭ বার

সম্পূর্ণ দায় আওয়ামী লীগের, ইসির ব্যর্থতা, সুষ্ঠু নির্বাচনের ব্যর্থতা, দেশ পরিচালনার ব্যর্থতাসহ সবকিছুর অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এবং সভানেত্রী শেখ হাসিনার। কোনোভাবে এই ব্যর্থতার দায় এড়াতে পারবে না তারা। গতকাল রোববার দুপুরে শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। সার্চ কমিটিতে অংশগ্রহণ না করলে মামলা সম্পর্কে তিনি বলেন, কোনো ধারণা নেই তাদের আইন সম্পর্কে। রাজনৈতিক দলের সিদ্ধান্ত নেয়ার বিষয়ে কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না। অন্য দলের সিদ্ধান্তের বিষয়ে তিনি হস্তক্ষেপ করতে পারেন না। তিনি বলেন, বিএনপির সিদ্ধান্তের বিষয়ে কথা বলা কতটুকু সমীচীন হবে সেটা ভেবে দেখা উচিত। এই সার্চ কমিটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়- উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শুধু সার্চ কমিটি নয় নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোনো প্রক্রিয়াতে আমরা থাকবো না।

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না- এটা পরীক্ষিত সত্য। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোনো আগ্রহ নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com