রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

আমলে ঈমানের পূর্ণতা লাভ করে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৪ বার

পরিভাষায় ঈমান হলো আল্লাহ ও তাঁর রাসুল (সা.) যা কিছু বলেছেন আস্থার সঙ্গে তার সত্যায়ন করা এবং তা মুখে স্বীকার করা ও তার আনুগত্য তথা কাজে বাস্তবায়ন করা। মুসলিম ধর্মতাত্ত্বিকরা বলেন, ঈমানের মূল ভিত্তি যদিও বিশ্বাস স্থাপন করা। তবে মুখে স্বীকার ও আমল ছাড়া তা পূর্ণতা লাভ করে না। আল্লামা ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘ঈমান যদিও সত্যায়নের অর্থ ব্যক্ত করে।

তবে তা শুধু সত্যায়ন নয়। কেননা সত্যায়ন শুধু কোনো বিষয়ের সংবাদ প্রদানকে বলে। আর শুধু বিশ্বাসের সংবাদ প্রদানের নির্দেশ ইসলাম দেয়নি। ইসলামের নির্দেশ হলো ব্যক্তি তার বিশ্বাসের কথা প্রকাশ করবে এবং তার কাজের মাধ্যমে এটাও প্রমাণ করবে যে সে যা বলছে তা সত্যই বলছে। আর আনুগত্যের মাধ্যমেই প্রমাণিত হয়। ’ এ জন্য পবিত্র কোরআনে পরকালীন সাফল্যের পথ হিসেবে ঈমান ও আমলকে একত্রে উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘যারা ঈমান আনে ও সত্কর্ম করে তাদের আপ্যায়নের জন্য আছে ফিরদাউসের উদ্যান। ’ (সুরা কাহফ, আয়াত : ১০৭)

সুতরাং আমলে বিশ্বাসের প্রতিফলন ঘটলে ঈমানের পূর্ণতা অর্জিত হয়। শায়খ ইবনে উসাইমিন (রহ.) বলেন, যে ব্যক্তি মুখে বলে, আল্লাহর অস্তিত্ব আছে এবং তাঁর একজন রাসুলও আছে। কিন্তু সে আমল করে না। তার ঈমানকে যথাযর্থ বলার সুযোগ নেই। … এমনিভাবে ইসলামের কিছু বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং কিছু অংশ অস্বীকার করে শরিয়তের দৃষ্টিতেই তার ঈমানও গ্রহণযোগ্য নয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com