শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

সূর্যের অজানা রহস্য জানতে নাসার জোড়া মিশন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩০ বার

ওই দূরে যে সূর্যটি আছে, সেটা আছে বলেই এ গ্রহে প্রাণের সঞ্চার সম্ভব হয়েছে। কিন্তু সেই সূর্য সম্পর্কে আমরা কতটুকুই বা জানি। পড়শি গ্রহ মঙ্গল সম্পর্কে যা জানি তার চেয়ে অনেক কম। কারণ, পৃথিবী থেকে যে সূর্যের মহাদূরত্ব (১৪ কোটি ৯০ লাখ কিলোমিটার)। সূর্য পর্যন্ত পৌঁছনো যেমন সময়সাপেক্ষ তেমনই ব্যয়সাপেক্ষ।

তবে সম্প্রতি নাসার তরফে দুটো মিশন শুরু করা হয়েছে যা সূর্যের অজানা রহস্য এবং মহাজাগতিক আবহাওয়া সম্পর্কে খোঁজ দেবে। নতুন যে দুটি মিশন লঞ্চ করা হয়েছে তার একটির নাম মাল্টি-স্লিট সোলার এক্সপ্লোরার বা সংক্ষেপে মিউস। অন্যটির নাম হিলিওসোয়ার্ম। এ দুই মিশন সূর্যের করোনা বা সৌরকিরীট এবং সোলার উইন্ডের চৌম্বক ক্ষেত্র নিয়ে গবেষণা করবে। নাসার অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ফর সায়েন্স থমাস জুরবুখেন বললেন, সূর্যের অ্যাটমোস্ফিয়ার এবং মহাকাশের আবহাওয়া সম্পর্কে নতুন এবং গভীরতর তথ্য তুলে আনবে মিউস এবং হিলিওসোয়ার্ম। এ মিশন দুটো শুধু হিলিওফিজিক্সের বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাবে না, সেই সঙ্গে আমাদের তারাটির রহস্য জানার জন্য নতুন পরিপ্রেক্ষিত এনে দেবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com