বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ইউক্রেন সফরের পরিকল্পনা নেই বাইডেনের: হোয়াইট হাউজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৯ বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমানে ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জেন-পিয়েরে।

বাইডেনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির আমন্ত্রণ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। কারিন জেন-পিয়েরে বলেন, এই সময়ে কোন ভ্রমণ পরিকল্পনা ঘোষণা অথবা বিবেচনার সুযোগ নেই।

তিনি বলেন, প্রেসিডেন্টের সময়সূচি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে কোনো ভ্রমণ পরিকল্পনার সুযোগ নেই। এটি অবশ্যই ইউক্রেন সফরের বিষয়টি নিশ্চিত করছে না। এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে কর্মকর্তা পর্যায়ে কথোপকথন চালিয়ে যাওয়া, যাতে আমরা কূটনীতির দরজা খোলা রাখা নিশ্চিত করতে পারি।

 

গত রবিবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, জেলেনস্কি তাদের সাম্প্রতিক ফোনালাপে বাইডেনকে দেশটি সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com