বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

ডলি জহুর করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৩ বার

বরেণ্য অভিনেত্রী ডলি জহুর অসুস্থ। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান ফেসবুকে একটি ভিডিও পোস্ট দেন। ভিডিওতে দেখা যায়, ডলি জহুর হাসপাতালের বিছানায় শুয়ে আছেন।

ক্যাপশনে রওনক লেখেন, ‘আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী ডলি জহুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অক্সিজেন সেচুরেশান ঠিক আছে। শুক্রবার পরীক্ষা-নিরীক্ষা করার পর সব‌কিছু বোঝা যাবে। আপনারা সবাই দোয়া করবেন।’

ডলি জহুর ওই ভিডিওতে বলেন, তার তেমন কিছু হয়‌নি, অল্প ঠান্ডা লে‌গে‌ছে। দ্রুত সুস্থ হ‌য়ে উঠ‌বেন তিনি।

কিন্তু আজ শুক্রবার বিকেলে জানা গেল, ডলি জহুর করোনা পজিটিভ। এ তথ্যটিও নিশ্চিত করেছেন রওনক হাসান। তিনি বলেছেন, ‘অভিনয়শিল্পী ডলি জহুর করোনা পজেটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে দেখা করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। তাই অযথা হাসপাতালে কেউ ভিড় করবেন না। সবাই ডলি মা’র জন্য দোয়া করবেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com