বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কর ফাঁকি তদন্তের মুখে ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৭ বার

কর ফাঁকিসহ ব্যবসা সম্প্রসারণে জালিয়াতির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দুই সন্তানকে তদন্তের মুখোমুখি হতে হচ্ছে। আগামী তিন সপ্তাহের মধ্যে তাদের তদন্তের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, আদালতের বিচারক আর্থার এনগোরন ট্রাম্পসহ বড় ছেলে ট্রাম্প জুনিয়র ও তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে এসব জবাব দেওয়ার ব্যাপারে এ নির্দেশ দেন।

নিউইয়র্কের উচ্চ আদালতের বিচারক ট্রাম্পকে জবাব দেওয়ার জন্য ২১ দিন সময়সীমা বেঁধে দিয়েছেন। এনগোরন বৃহস্পতিবার দুই ঘণ্টার শুনানির পর ট্রাম্পের আইনজীবীদের দেওয়া যুক্তি খণ্ডন শেষে বলেন, সাবেক প্রেসিডেন্টকে দেওয়ানি মামলায় জিজ্ঞাসাবাদ করা উচিত নয়, কারণ তথ্যটি তার বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলায় ব্যবহার করা যেতে পারে।

কর ফাঁকি দিতে সম্পদের বিবরণীতে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে ট্রাম্প ও সন্তানদের বিরুদ্ধে অভিযোগ পুরনো। বারবার সমন পাঠালেও আদালতে হাজির হননি তারা।

অভিযোগ রয়েছে, ট্রাম্পের পরিবার নিউইয়র্ক রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের কাছ থেকে নথি, তথ্য এবং সাক্ষ্যের দাবি বন্ধ করার চেষ্টা করছে। তিনি তদন্ত করছেন ট্রাম্পের সংস্থা সম্পত্তির দাম বেশি দেখিয়ে ঋণ সুবিধা নেওয়া ও কম দেখিয়ে আয়কর কম দেওয়ার জন্য সম্পদের ‘প্রতারণামূলক বা বিভ্রান্তিকর’ তথ্য দিয়েছেন কিনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com